News Flash

  • Home
  • বিদেশ
  • সমস্ত আমেরিকানদের প্রেসিডেন্ট হব, প্রতিশ্রুতি দিচ্ছি : কমলা হ্যারিস
Image

সমস্ত আমেরিকানদের প্রেসিডেন্ট হব, প্রতিশ্রুতি দিচ্ছি : কমলা হ্যারিস

শিকাগো, ২৩ আগস্ট (হি.স.): আমেরিকার প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন গ্রহণ করলেন কমলা হ্যারিস। ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন গ্রহণ করার পর কমলা হ্যারিস জানিয়েছেন, “আমি সমস্ত আমেরিকানদের প্রেসিডেন্ট হব, এই প্রতিশ্রুতি দিচ্ছি।” আমেরিকার শিকাগোতে এক সম্মেলনে কমলা হ্যারিস বলেছেন, “আমি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য আপনাদের মনোনয়ন গ্রহণ করছি। এই নির্বাচনের মাধ্যমে, আমাদের দেশের কাছে অতীতের তিক্ততা, নিন্দাবাদ এবং বিভেদমূলক লড়াইগুলি অতিক্রম করার একটি মূল্যবান, ক্ষণস্থায়ী সুযোগ রয়েছে, একটি নতুন পথ তৈরি করার সুযোগ রয়েছে।”কমলা হ্যারিস আরও বলেছেন, “আমি সমস্ত আমেরিকানদের রাষ্ট্রপতি হব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। দেশকে সর্বদা দল ও নিজের থেকে ঊর্ধ্বে রাখবো, এ বিষয়ে আপনারা সর্বদা আমার ওপর আস্থা রাখতে পারেন। আইনের শাসন থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত পবিত্র আমেরিকার মৌলিক নীতিগুলি ধরে রাখতে আমার ওপর আস্থা রাখতে পারেন।”

Releated Posts

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026

নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডু হাসপাতালের বাইরে পোস্টার, প্রিয়জনের অপেক্ষায় পরিবারগুলি

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের জরুরি বিভাগের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top