কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): কোবে ব্রায়ান্ট ছিলেন সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড়দের একজন। তিনি ছিলেন একজন প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড়। তিনি ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ)-এর লস অ্যাঞ্জেলেস লেকার্স দলের হয়ে ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ২০ বছর খেলেছেন। তিনি স্কুলে থাকাকালীন এনবিএতে যোগ দেন এবং তার খেলোয়াড়ি জীবনে লেকার্সের হয়ে পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।২০০৮ সালে এমভিপি পুরষ্কার পেয়েছিলেন। শুক্রবার তার ৪৬তম জন্মবার্ষিকী। কিন্তু দুর্ভাগ্য সর্বকালের সেরা এই বাস্কেটবলার কোবি ব্রায়ান্টকে বিশ্ব হারিয়েছি যখন তার বয়স মাত্র ৪১। ২০২০ সালের ২৬ জানুয়ারি আমেরিকার ক্যালিফোর্নিয়ার কালাবাসাসের কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। তার ১৩ বছরের কন্যা জিয়ানা ব্রায়ান্ট সহ আরও ৭ জন এ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড়, জন্মবার্ষিকীতে কোবে ব্রায়ান্টকে স্মরণ
Releated Posts
কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…
গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…
মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত
জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…


















