News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা আনার ক্ষমতা রাখে ভারত ও আমেরিকা : রাজনাথ সিং
Image

বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা আনার ক্ষমতা রাখে ভারত ও আমেরিকা : রাজনাথ সিং

ওয়াশিংটন, ২৩ আগস্ট (হি.স.): বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা আনার ক্ষমতা রয়েছে ভারত ও আমেরিকার। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “ভারত ও আমেরিকা স্বাভাবিক মিত্র। আমি বিশ্বাস করি, ভারত ও আমেরিকা বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা আনার ক্ষমতা রাখে…প্রতারণা আমাদের চরিত্রে নেই। আমরা প্রতারিত হতে পারি, কিন্তু আমরা কখনই অন্যকে ঠকাতে পারি না। এই বার্তাই বিশ্বের কাছে পৌঁছন উচিত। আমরা সেই দেশ, যে দেশ সমগ্র বিশ্বকে ‘বসুধৈব কুটুম্বকম’ বার্তা দিয়েছি। আমাদের দেশে যারা বাস করেন তাঁরা শুধু আমাদের পরিবারের সদস্য নয়, বিশ্বের সবাই দেশ, ধর্ম অথবা সম্প্রদায় নির্বিশেষে একই পরিবারের সদস্য। ‘সমগ্র বিশ্ব একটি পরিবার’, যদি এমন কোনও দেশ থেকে থাকে যারা এই বার্তা দিয়েছে, তা হল একমাত্র ভারত। সবাই এটা করতে পারে না, শুধুমাত্র একটি আধ্যাত্মিক দেশ এটা করতে পারে।”প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, ‘আগে আমরা সমস্ত প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করতাম। যখন আমাদের সরকার ক্ষমতায় আসে তখন প্রতিরক্ষা রফতানি ছিল ৬০০ কোটি টাকা, এখন ১০ বছর পর তা ২৩,০০০ কোটি টাকায় পৌঁছেছে।” রাজনাথ আরও বলেছেন, “আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আন্তর্জাতিক মহলে ভারতের মর্যাদা বেড়েছে। এর আগে ভারতের মতামতকে যতটা গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত ছিল, ততটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি। কিন্তু, এখন ভারত যখন বৈশ্বিক ফোরামে কিছু বলে, বিশ্ব মনোযোগ দিয়ে শোনে। মরগান স্ট্যানলি বলেছেন, ২০২৭ সালের মধ্যে ভারতকে বিশ্বের শীর্ষ ৩ অর্থনীতিতে থাকা থেকে কেউ আটকাতে পারবে না।”

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top