News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিদ্বারে গঙ্গায় মিলল অজ্ঞাপরিচয় মহিলার মৃতদেহ
Image

হরিদ্বারে গঙ্গায় মিলল অজ্ঞাপরিচয় মহিলার মৃতদেহ

হরিদ্বার, ২৩ আগস্ট (হি.স.) : কোতয়ালী এলাকার ভোগপুর গ্রামের কাছে গঙ্গার নীলধারায় এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ দেহটি গঙ্গা থেকে উদ্ধার করে পাশের গ্রামের লোকজনের কাছ থেকে শনাক্ত করার চেষ্টা করলেও দেহ শনাক্ত করা যায়নি। এরপর পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। শুক্রবার ভোগপুরের এক গ্রামবাসী গঙ্গার নীলধারার দিকে গিয়েছিলেন। সেই সময় গঙ্গায় এক মহিলার দেহ দেখতে পান ওই গ্রামবাসী। তিনি মাঠে কাজ করা কয়েকজন গ্রামবাসীকে বিষয়টি জানান। এরপর খবর পেয়ে গ্রামবাসীরা সেখানে জড়ো হয়ে পুলিশে খবর দেয়। ভিকমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সহায়তায় দেহটি গঙ্গা থেকে উদ্ধার করে। আশেপাশের গ্রামবাসীকে ঘটনাস্থলে ডেকে মহিলার দেহ শনাক্ত করার চেষ্টা করা হলেও তা শনাক্ত করা যায়নি। ভিকমপুর পুলিশ পোস্টের ইনচার্জ নরেন্দ্র সিং জানিয়েছেন, গঙ্গায় পাওয়া মহিলার মৃতদেহ শনাক্ত করা যায়নি। মহিলার বয়স আনুমানিক ৩৫ বছর। ওই মহিলার পরিচয় জানার জন্য দেহের ছবি সব থানায় পাঠানো হয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top