News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের বন্যার জন্য ভারত দায়ী নয়, বাঁধ খুলে দেওয়ার দাবি অসত্য, বিবৃতি দিয়ে জানালো ভারতের বিদেশ মন্ত্রক
Image

বাংলাদেশের বন্যার জন্য ভারত দায়ী নয়, বাঁধ খুলে দেওয়ার দাবি অসত্য, বিবৃতি দিয়ে জানালো ভারতের বিদেশ মন্ত্রক

নয়া দিল্লি, ২২ আগস্ট: বাংলাদেশের বন্যার জন্য ভারত দায়ী নয়। পাশাপাশি,
ত্রিপুরার গোমতী নদীর ডুম্বুরের বাঁধ খুলে দেওয়ায় ফলে বাংলাদেশের বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটি বাস্তবে সঠিক নয়। এক বিবৃতি জারি একথা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর অবাহিত এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।
ডুম্বর বাঁধটি বাংলাদেশের সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত। প্রায় ১২০ কিলোমিটারেরও বেশি উজানে অবস্থিত। এটি একটি স্বল্প উচ্চতাবিশিষ্ট (প্রায় ৩০ মিটার) বাঁধ। যা বিদ্যুৎ উৎপন্ন করে একটি গ্রিডে পাঠায় এবং সেখান থেকে বাংলাদেশও ত্রিপুরা থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎশক্তি গ্রহণ করে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, সমগ্র ত্রিপুরা ও এর পার্শ্ববর্তী বাংলাদেশের জেলাগুলোতে ২১ আগস্ট থেকে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। গত ২১ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত বাংলাদেশে সরবরাহকৃত তথ্যে ক্রমবর্ধমান প্রবণতা পরিলক্ষিত হয়েছে। তারপর বন্যার কারণে বিদ্যুৎবিভ্রাট ঘটার ফলে যোগাযোগের সমস্যা দেখা দেয়।

এদিন বিবৃতিতে আরও জানানো হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা। যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এবং এর সমাধানের জন্য পারস্পরিক সহযোগিতা প্রয়োজন রয়েছে।

Releated Posts

বেসরকারিকরণের ফলে বিদ্যুৎ ব্যবস্থায় ভোক্তাদের উপর চাপ বাড়ছে, অভিযোগ প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীর

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার সংক্রান্ত সমস্যা এবং বিদ্যুতের বাড়তি মাশুলের কারণে সাধারণ গ্রাহকরা বর্তমানে দ্বৈত সংকটের মুখে…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগে মধুপুরে পথ অবরোধ, মন্ত্রীর পদত্যাগের দাবি

আগরতলা, ১২ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসার অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন বিদ্যুৎ গ্রাহকরা। বুধবার মধুপুর…

ByByReshmi Debnath Aug 12, 2026

স্মার্ট মিটার বাতিল ও অতিরিক্ত চার্জ প্রত্যাহারের দাবি কংগ্রেসের

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অতিরিক্ত চার্জ প্রত্যাহার এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগের নিরপেক্ষ তদন্তসহ একাধিক দাবি…

ByByReshmi Debnath Aug 12, 2026

তিপরা মথার সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে তিপরা মথার সঙ্গে বিজেপির সম্ভাব্য জোট নিয়ে আলোচনা চলছে বলে জানালেন…

ByByTaniya Chakraborty Aug 12, 2026
Scroll to Top