News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রেশন কার্ডে পরিবারের সব সদস্যের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশ গ্রামোন্নয়ন মন্ত্রীর
Image

রেশন কার্ডে পরিবারের সব সদস্যের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশ গ্রামোন্নয়ন মন্ত্রীর

হাইলাকান্দি (অসম) ১৯ আগস্ট (হি.স) : পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, খাদ্য ও অসামরিক মন্ত্রী রণজিৎ কুমার দাস হাইলাকান্দি জেলার রেশন কার্ডে  পরিবারের সব সদস্যের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি সোমবার হাইলাকান্দিতে জেলা আয়ুক্তের সভাকক্ষে বিভাগীয় কাজকর্মের পর্যালোচনার সময় আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে বলেন। এর পরবর্তীতে  দুস্থ ও দরিদ্র মানুষ যারা এখনো রেশন কার্ড পাননি, যদি এধরনের বাদ পড়া কোন লোক থাকে, তবে পরবর্তীতে তাদের তালিকাও তৈরি করতে বলেন প্রশাসনকে। সভায় জানানো হয় যে, গত বছর জেলায়  ৭৯ হাজার ৩৬৫ টি রেশন কার্ড দেবার লক্ষ্যমাত্রা থাকলেও ৯০ হাজার ৮৬৫ টি রেশন কার্ড দেওয়া হয়। এর পর মন্ত্রী রণজিৎ কুমার দাস জেলার গ্রামোন্নয়ন  কর্মসূচি গুলির পর্যালোচনার করেন ।২০২২-২৩ অর্থবছর থেকে জেলায় ৩৭ হাজার ৬১৯ টি  গ্রাম উন্নয়ন  কর্মসূচি রূপায়নের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত ৩০ হাজার ১৩১ টি  রূপায়নের কাজ শেষ হয়েছে– যা ৮৩. ৭৮ শতাংশ। বাকিগুলির কাজ জোরগতিতে এগিয়ে চলছে। এরপর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ করার কর্মসূচি পর্যালোচনার সময় জেলার কয়েকটি জিপিতে তা পুনরায় খতিয়ে দেখতে প্রশাসনকে বলেন।পাশাপাশি জানানো হয় যে, জেলায় ৪৩ হাজার ৭২৪ টি আবাস  যোজনার ঘর মঞ্জুর হলেও ৪০হাজার ১৬৬ টির নির্মাণ সম্পন্ন হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের জেলা পরিষদ পর্যায়ের ২০২০-২১, ২০২১-২২,২২-২৩ অর্থ বছরের সব প্রকল্পের কাজ শেষ হয়েছে। তবে ২০২৩-২৪ অর্থ বছরের ৩৩ টি প্রকল্পের মধ্যে ১৫ টির কাজ চলছে বলে সভায় জানানো হয়। আবাস যোজনার কাজগুলি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী  প্রতিদিনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তার নির্মাণ কাজ দ্রুত শেষ করতে বলেন। সভায় জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে, জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্কর, ডিডিসি এল্ডাড ফাইরিম সহ সব সার্কেল অফিসার এবং সব ভিডিও অংশ নেন।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top