News Flash

Image

রাখি উৎসবে বিএসএফ জওয়ানদের মিষ্টিমুখ ভারত বিকাশ পরিষদের

করিমগঞ্জ (অসম) ১৯ আগস্ট (হি.স.) : দেশজুড়ে মহাসমারোহে পালন করা হচ্ছে রাখি উৎসব । পূর্ণিমার শুভক্ষণে ভাইয়ের হাতে রাখি বেঁধে দিয়েছেন বোনেরা । শুধু বোন ভাইয়ের মধ্যে সীমাবব্ধ নেই এই উৎসব । সম্প্রতির বার্তা ছড়িয়ে দিতে রাখি বন্ধন উৎসবে সামিল তামাম দেশবাসী । এক্ষেত্রে ব্যতিক্রম নয় সীমান্ত শহর ।  ভারত বিকাশ পরিষদ করিমগঞ্জ শাখার উদ্যোগে সোমবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১৩৪ নম্বর বাহিনীর জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয় । বালিয়া বিএসএফ ক্যাম্পে সংস্থার মহিলা সদস্য বোনেরা বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের সুস্বাস্থ্য কামনা করেন । পাশাপাশি তাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় । দেশ রক্ষা করার জন্য বিএসএফের জওয়ানরা বহু দূর দূরান্ত থেকে সীমান্ত এলাকায় এসে দায়িত্ব পালন করে চলেছেন। দেশ ও দেশ মাতৃকাকে রাখার জন্য তারা মা-বাবা স্ত্রী-সন্তানসহ আত্মীয় স্বজনদের কাছ থেকে অনেক দূরে থাকেন। সে কারণেই তাদের কে আপন করে নেওয়ার লক্ষ্যে ভারত বিকাশ পরিষদের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসবের দিনে প্রতিটি বিএসএফ জওয়ান ও অফিসারের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের প্রতি সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়েছে বলে জানান পরিষদের কর্মকর্তারা ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top