News Flash

Image

মঙ্গলবার করিমগঞ্জে মন্ত্রী রঞ্জিত দাস

করিমগঞ্জ (অসম), ১৯ আগস্ট (হি.স.) : রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক, সাধারণ প্রশাসন এবং আইন ও ন্যায় বিভাগের মন্ত্রী রঞ্জিত দাস মঙ্গলবার করিমগঞ্জ জেলা সফর করবেন।  সকাল ১০টায় মন্ত্রী রামকৃষ্ণ নগর উন্নয়ন খন্ডে পৌঁছে ওই উন্নয়ন খন্ডের অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখবেন। তারপর বেলা ১২টায় দুল্লভছড়া উন্নয়ন খন্ডে পৌঁছাবেন এবং ওই উন্নয়ন খন্ডের অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন। দুল্লভছড়া থেকে বেলা ২টায় বাজারিছড়া পৌছাবেন মন্ত্রী এবং মধ্যাহ্ন ভোজন করবেন। এরপর বেলা ২টা ৪৫মিনিট থেকে লোয়াইরপোয়া উন্নয়ন খন্ডেও অনুরুপভাবে উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন। লোয়াইরপোয়া থেকে বিকাল ৪টা ৪৫মিনিটে করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছে দলের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। ওইদিনই সন্ধ্যা ৬টা ১০মিনিটে মন্ত্রী জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা বৈঠক করবেন। বৈঠক শেষে মন্ত্রী করিমগঞ্জে রাত্রি যাপন করে পরদিন সকালে শিলচর ফিরে যাবেন ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top