News Flash

Image

বেহাল লঙ্গাই চাঁন্দ‌খানি সড়ক সংস্কারের দাবিতে জেলাশাসককে স্মারকপত্র

করিমগঞ্জ (অসম), ১৯ আগস্ট (হি.স.) : বেহাল করিমগঞ্জের লঙ্গাই চাঁন্দ‌খানি পূর্ত সড়ক । সোমবার এনিয়ে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা । প্রাক্তন জেলাপরিষদ ও কর্ণমধু সমবায় সমিতির চেয়ারম্যান বদরুল হকের নেতৃত্বে প্রতিনিধি দল সংস্কারের দাবিতে জেলাশাসক স্মারকপত্র প্রদান করেছেন । পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে যদিও বেহাল সড়ক মেরামতের কাজে হাত দেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে জেলাশাসককে । একই দিনে স্মারকপত্রের প্রতিলিপি তোলে দেওয়া হয়েছে করিমগঞ্জের পূর্ত বিভাগীয় বাস্তুকার বিশ্বজিৎ নাথের হাতে । স্মারকপত্রে উল্লেখ করা হয় যে, লঙ্গাই চাঁন্দ‌খানি সড়কের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও। ফলে প্রায়দিন কয়েক হাজার লোকজন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। পাশাপাশি ছোট-বড় সবধরনের যাত্রীবাহী গাড়ি চলাচল করে এই সড়কপথে। এতে অনেক সময় সড়কের উপর সৃষ্ট বিশাল গর্তে পড়ে দুর্ঘটনার সম্মুখীন হয় বাহন। কোনও মুমূর্ষু রোগী নিয়ে বিরাট গর্ত পাড়ি দিতে গিয়ে চালক সমস্যার মুখোমুখি হন। তাই বর্তমানে শীঘ্র গর্ত ভরাট না করা হলে যেকোনও সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে । স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেনবিজন ধর, শুভ্রজিৎ পাল চৌধুরী, অশোক দত্ত, নিজাম উদ্দিন, কামাল উদ্দিন, রতন রায়, অমল চক্রবর্তী, বাবুল রানা সহ অনেকে ।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top