News Flash

Image

শিক্ষিকার আঘাতে গুরতর আহত ছাত্র, অভিযোগ 

আগরতলা, ১৫ আগস্ট: শিক্ষিকার আঘাতে গুরতর আক্রান্ত হয়েছে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের  পঞ্চম শ্রেণীর ছাত্র। এমনটাই অভিযোগ তুলেছেন আক্রান্ত ছাত্রের পরিবারের সদসরা। পরর্বতী সময়ে ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আক্রান্ত ছাত্র সহ তার পরিবারের অভিযোগ, তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের পঞ্চম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু আচার্যের উপর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সচী রানী নাথ বেতাকাঘাত এবং মারধোর করে বলে অভিযোগ। 

আক্রান্ত ছাত্র কৃষ্ণেন্দু জানিয়েছেন, শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের মূল ফটকের ভেতর প্রবেশ করার জন্য বলে তখন কৃষ্ণেন্দুর আসতে খানিক বিলম্ব হওয়ায় শিক্ষিকা ওই ছাত্রের উপর বেতাকাঘাত ও মারধোর করে বলে অভিযোগ। এই ঘটনা প্রাথমিক ভাবে কৃষ্ণেন্দু কাউকে না জানালেও বাড়িতে এসে তার মাকে সম্পূর্ণ ঘটনা সম্পর্কে বলে। এরপর কৃষ্ণেন্দু’র মা ঝর্না দেবী কি কারনে তাঁর ছেলে কৃষ্ণেন্দু’কে মারধোর করা হয়েছে কারণ জিজ্ঞাসা করতে বিদ্যালয়ে গেলে শিক্ষিকা সচী রাণী নাথ অনেকটাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন। পর্রবতী সময়ে কৃষ্ণেন্দু’র পরিবারের পক্ষ থেকে তাকে প্রাথমিক ভাবে বাড়িতেই চিকিৎসা করার পর তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। গত মঙ্গলবার এ বিষয়ে তেলিয়ামুড়া থানায় ওই শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে কৃষ্ণেন্দু’র পরিবারের পক্ষ থেকে। 

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top