News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর কান্ডে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ, অনির্দিষ্টকালীন ধর্ণায় এবিভিপি
Image

আর জি কর কান্ডে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ, অনির্দিষ্টকালীন ধর্ণায় এবিভিপি

কলকাতা, ১৫ আগস্ট (হি.স.) : আর জি কর মেডিক্যাল কলেজের ছাত্রী খুনে অভিযুক্তদের একাংশ এখনো অধরা। এর মধ্যেই সিবিআই এর কাছে তদন্তভার যেতেই হাসপাতাল কর্তৃপক্ষ সেমিনার রুমে সংস্কারের নামে তথ্য লোপাটের চেষ্টা করেছে। এই ঘটনার প্রতিবাদে এবং পুলিশ ও সরকারি কর্মকর্তাদের দ্বারা বারবার নির্যাতিতার নাম উচ্চারণ করে আইন লঙ্ঘনের বিরুদ্ধে এবিভিপি কলকাতার ছাত্রছাত্রীরা শ্যামবাজার পাঁচমাথায় অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় বসে।

এবিভিপি রাজ্য সহ সম্পাদিকা শিল্পা মন্ডল বলেন, “আমরা রাজ্যপালের কাছে সিবিআই তদন্তের অনুরোধ করেছিলাম। মাননীয় হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতেই ঘটনাস্থলে সংস্কারের নামে ভাঙচুর আসলে কি আড়াল করার জন্য? আমরা বারবার বলছি এটা ধর্ষণ নয়, গনধর্ষনের ঘটনা। রাঘববোয়ালদের বাঁচাতে চুনোপুটিকে এগিয়ে দেওয়া হয়েছে।‌ রাজ্যের মেয়েরা অনুদান নয়, রাতে একটু সুরক্ষা চাইছে‌। আমাদের প্রতিবাদের বেশি কিছু করার নেই, তাই ধর্ণাই চালিয়ে যাব।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top