News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক এএপি নেত্রী অতিশীর
Image

স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক এএপি নেত্রী অতিশীর

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): স্বস্তি মেলেনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এখনও হেফাজতেই রয়েছেন তিনি। তাই স্বাধীনতা দিবসেও থমথমে আম আদমি পার্টি (এএপি) শিবির।

এই প্রসঙ্গে বৃহস্পতিবার এএপি নেত্রী অতিশী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, আজ সেই স্বাধীনতা দিবস, যেদিন ভারত ১৯৪৭ সালে ব্রিটিশদের স্বৈরাচারী শাসন থেকে স্বাধীনতা লাভ করেছিল। আমাদের এই স্বাধীনতা দেওয়ার জন্য শত শত স্বাধীনতা সংগ্রামী লাঠির মারের সম্মুখীন হয়েছিলেন, জেলে গিয়েছিলেন, নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের স্বপ্নেও এমন ভাবনা আসেনি যে, একদিন স্বাধীন ভারতে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মাসের পর মাস জেলে রাখা হবে… আসুন আমরা এই স্বাধীনতা দিবসে অঙ্গীকার করি যে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করব। উল্লেখ্য, এই একই প্রসঙ্গে একরাশ ক্ষোভ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আজ মুখ্যমন্ত্রীর বাসভবনে পতাকা উত্তোলন হয়নি। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে কারাগারে রাখতে পারে “স্বৈরাচারী”। কিন্তু তাঁর হৃদয়ে থাকা “দেশপ্রেম” কেড়ে নিতে পারবে না।”

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top