News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্রাম পঞ্চায়েত অফিসের পেছন থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
Image

গ্রাম পঞ্চায়েত অফিসের পেছন থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: লেম্বুছড়া গ্রাম পঞ্চায়েত অফিসের পেছন দিক থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম অজয় দেববর্মা(২০), পিতা সমির দেববর্মা। তাঁর বাড়ি শংকর সেনাপতি পাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এসডিপিও বিজয় সেন, ওসি লেফুঙ্গা সহদেব দাস, ওসি লেম্বুছড়া ফাঁড়ি সহ পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা। ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে ছুটে যান।  নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।  প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা।  পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত  অব্যাহত রেখেছে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top