News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর কাণ্ড: মঙ্গলবার মুম্বইয়ের নায়ার হাসপাতালেও চিকিৎসকদের প্রতিবাদ জারি, বিপর্যস্ত পরিষেবা
Image

আর জি কর কাণ্ড: মঙ্গলবার মুম্বইয়ের নায়ার হাসপাতালেও চিকিৎসকদের প্রতিবাদ জারি, বিপর্যস্ত পরিষেবা

মুম্বই, ১৩ আগস্ট (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশের চিকিৎসক মহল। দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবারও দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করলেন ডাক্তাররা। আর জি কর-কাণ্ডের আঁচ পৌঁছে গিয়েছে দেশের বিভিন্ন শহরে। বাদ যায়নি মুম্বইও।

মুম্বইয়ের ডাক্তাররাও বিক্ষোভ-অবস্থানে বসেছেন। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ১৩ আগস্ট থেকে দেশব্যাপী ওপিডি পরিষেবা বন্ধ করার আহ্বান জানিয়েছে। এর প্রভাব দেখা গেল মুম্বইয়ের নায়ার হাসপাতালেও। এখানকার চিকিৎসকরাও এদিন প্রতিবাদে সামিল হয়েছেন। এদিন বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। ফলে রোগীদের ভোগান্তি চরমে।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top