News Flash

  • Home
  • খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা স্ট্রাইকার অ্যালান শিয়েরারের ৫৩তম জন্মদিন মঙ্গলবার
Image

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা স্ট্রাইকার অ্যালান শিয়েরারের ৫৩তম জন্মদিন মঙ্গলবার

কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): অ্যালান শিয়েরার একজন ইংরেজ ফুটবল বিশেষজ্ঞ  এবং প্রাক্তন পেশাদার খেলোয়াড়, যিনি একজন স্ট্রাইকার হিসেবে খেলেছেন। সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন এবং প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত। মঙ্গলবার এই ইংলিশ ফুটবলার অ্যালান শিয়েরারের ৫৩তম জন্মদিন।ইংলিশ প্রিমিয়ার  লিগের ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার ২৬০টি গোল করে এখনও সর্বোচ্চ গোল স্কোরার তালিকায় শীর্ষস্থানে আছেন তিনি। জাতীয় দলের হয়ে ৬৩ ম্যাচে ৩০ এবং ক্লাব পর্যায়ে ৫৫৯ ম্যাচে ২৮৩টি গোল করেছেন তিনি। সবচেয়ে বেশি নিউ ক্যাসেল ইউনাইটেড–এর হয়ে ৩০৩ ম্যাচে ১৪৮টি গোল করেছিলেন।তিনি ১৯৯৪ সালে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং ১৯৯৫ সালে পিএফএ প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন। ১৯৯৬ সালে তিনি ব্যালন ডি’অর এবং ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার উভয় পুরস্কারেই তৃতীয় হন। ২০০৪ সালে পেলে বিশ্বের সেরা জীবিত খেলোয়াড়দের ফিফা ১০০ তালিকায় তাঁর নাম রাখেন। ২০২১ সালে তিনি প্রিমিয়ার লিগ হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম দুই খেলোয়াড়ের একজন।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top