News Flash

Image

কোটি টাকার নেশা সামগ্রী সহ আটক এক মহিলা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে উদ্ধার কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। আটক জাহানারা বেগম নামে এক মহিলা পাচারকারী। ধৃতের বাড়ি বক্সনগরে।যাত্রীবাহী ট্রেনে করে নেশা জাতীয় সামগ্রী রাজ্যে নিয়ে আসার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে চলেছে। গোপন সংবাদের ভিত্তিতে শিলচর-আগরতলাগামী ট্রেনে তল্লাশি চালিয়ে এক মহিলার কাছ থেকে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। আটক মহিলার নাম জাহানারা বেগম। বাড়ি সোনামুড়া মহকুমার বক্স নগরে।উত্তর ত্রিপুরা জেলার জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, অসমের পাথারকান্দি থেকে শিলচর -আগরতলাগামী যাত্রীবাহী ট্রেন থেকে মহিলাকে আটক করে পুলিশ তার তল্লাশি চালালে উদ্ধার হয় কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট। এই অভিযানে ছিল ধর্মনগর থানা, জিআরপিএফ ও আরপিএফ। আটক মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল পান্ডাকে জালে তোলার প্রয়াস অব্যাহত রেখেছে পুলিশ।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top