News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে হর-ঘর-তিরঙ্গা উপলক্ষে বিশেষ র‍্যালি অনুষ্ঠিত
Image

৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে হর-ঘর-তিরঙ্গা উপলক্ষে বিশেষ র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। রেলির আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার। দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা পৌরনিগমের প্রতিটি ওয়ার্ড এলাকায় হরঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে বেলুন উড়িয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মেয়র দীপক মজুমদার।এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর সহ এলাকার অন্যান্য বিশিষ্টজনেরা। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা রেলিতে অংশগ্রহণ করেন। রেলিটি ৩৯ নম্বর  ওয়ার্ড এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। রেলির আনুষ্ঠানিক সূচনা করে মেয়র বলেন ,দেশের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই কর্মসূচির সূচনা করেছিলেন গত দু’বছর আগে।

এবছরও তৃতীয়বারের মতো এই কর্মসূচি পালিত হচ্ছে সারাদেশে। দেশকে স্বাধীন করার জন্য যারা জীবন বলিদান দিয়েছেন এবং বর্তমানেও যারা দেশের অখন্ডতা রক্ষার জন্য কাজ করে চলেছেন তাদের প্রতি যথার্থ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন মেয়র।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top