News Flash

  • Home
  • খেলা
  • অলিম্পিকে ভারতের খেলোয়াড়দের জন্য খরচ  ৪৭০ কোটি টাকা
Image

অলিম্পিকে ভারতের খেলোয়াড়দের জন্য খরচ  ৪৭০ কোটি টাকা

কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): প্যারিস অলিম্পিক বাবদ কেন্দ্রীয় সরকার ৪৭০ কোটি টাকা খরচ করেছে। প্যারিস অলিম্পিকের বাজেটের সিংহভাগ টাকা বরাদ্দ ছিল তারকা খেলোয়াড়দের জন্য। নীরজ চোপড়ার জন্য ৫.৭২ কোটি টাকা। সাত্ত্বিক-চিরাগের জন্য ৫.৬২ কোটি টাকা। পিভি সিন্ধুর জন্য ৩.১৩ কোটি টাকা। মীরাবাই চানুর জন্য ২.৭৪ কোটি টাকা। মনু ভাকেরের জন্য ১.৬৮ কোটি টাকা। রোহন বোপান্নার জন্য ১.৫৬ কোটি টাকা। অঙ্কিতা ভাক্ত ও ধীরজ বোম্মাধেরাভার জন্য ১.০৭ কোটি টাকা। নিখাত জ়ারিন ও লভলিনা বরগোহাঁইয়ের জন্য যথাক্রমে ৯১.৭৯ লক্ষ ও ৮১.৭৬ লক্ষ টাকা। অমিত পঙ্ঘালের জন্য ৬৫.৯০ লক্ষ টাকা।অভিনব বিন্দ্রা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যাথলেটস কমিশনের সদস্য হিসেবে গিয়েছিলেন প্যারিসে। সেখানে তাঁকে অনেকেই প্রশ্ন করেছেন এত টাকা খরচ করে কেন ভারত এত কম পদক পেল। তার জবাবে বিন্দ্রা বলেছেন, ‘টাকা খরচ করলেই পদক জেতা যায় না। তার জন্য খেলোয়াড়দের মধ্যে পদক জয়ের খিদে থাকতে হয়।’ সেই সঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের  খেলোয়াড়দের সুযোগ সুবিধা দিতে টাকা খরচ করতে হবে। কিন্তু শুধু টাকা খরচ করলেই হবে না। এটা তো কোনও যন্ত্র নয় যে, বেশি টাকা খরচ করলে বেশি পদক আসবে। তার জন্য ঘাম, রক্ত, চোখের জল ঝরাতে হবে। খিদে থাকতে হবে।’

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top