রাজকোট, ১০ আগস্ট (হি.স.): “হর ঘর তিরঙ্গা” অভিযানের অঙ্গ হিসেবে শনিবার গুজরাটের রাজকোটে “তিরঙ্গা যাত্রা” কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এই কর্মসূচিতে অংশ নেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল-সহ অন্যান্য নেতৃবর্গ। “তিরঙ্গা যাত্রা”-য় অংশ নিয়ে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেছেন নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এদিন বলেছেন, “গুজরাটের পবিত্র ভূমিকে প্রণাম করছি আমি, গুজরাট সন্ত ও সমাজ সংস্কারকদের ভূমি…এখন যখন আমরা ‘তিরঙ্গা যাত্রা’-য় রওনা হলাম, তাই স্বাধীনতার সময়কাল মনে পড়ে। মহাত্মা গান্ধীর অবদানকে দেশ কখনও ভুলতে পারবে না, যিনি স্বাধীনতা অর্জনে একটি বড় ভূমিকা পালন করেছিলেন, এটা আমাদের জন্য আনন্দের বিষয় যে মহাত্মা গান্ধীর সংযোগও ছিল এই রাজ্যের ভূমির সঙ্গে। আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানকেও ভুলতে পারি না।”বক্তব্য শেষে “তিরঙ্গা যাত্রা”-র শুভ সূচনা করেন নাড্ডা, সেই পদযাত্রায় নাড্ডা, ভূপেন্দ্র প্যাটেল-সহ অসংখ্য মানুষ সামিল হন।

গুজরাটে তিরঙ্গা যাত্রায় অংশ নিলেন নাড্ডা, স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
Releated Posts
ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে
চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…
ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…
মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’
নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…
মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

















