News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা সহ নয় রাজ্যের রাজ্যসভার ১২টি শূন্য আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা
Image

ত্রিপুরা সহ নয় রাজ্যের রাজ্যসভার ১২টি শূন্য আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা

আগরতলা, ৭ আগস্ট: নয় রাজ্যের রাজ্যসভার ১২টি শূন্য আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৩ সেপ্টেম্বর ত্রিপুরা সহ নয় রাজ্যের রাজ্যসভা আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আগামী ১৪ আগস্ট জারি করা হবে।

আজ জাতীয় নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। ত্রিপুরা, অসম, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা এবং উড়িষ্যায় আগামী ৩ সেপ্টেম্বর রাজ্যসভার শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ আগস্ট। মনোনয়নপত্রগুলি স্কুটিনি করা হবে ২২ আগস্ট। অসম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ আগস্ট। তেমনি, বিহার, উড়িষ্যা, তেলেঙ্গানা, রাজস্থান এবং হরিয়ানায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ আগস্ট।আগামী ৩ সেপ্টেম্বর  সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ভোটগণনা হবে ওইদিন বিকাল ৫টা থেকে। আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

Releated Posts

বিধানসভায় জাতীয়তাবাদ নিয়ে তীব্র বাদানুবাদ, সিপিএমের বিরুদ্ধে পরিষদীয় মন্ত্রীর অভিযোগ ঘিরে উত্তপ্ত অধিবেশন, দর্শকাসনে মজা নিলেন তিপরা মথা ও কংগ্রেসের বিধায়কগণ

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই জাতীয়তাবাদ ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে ঘিরে রাজনৈতিক…

ByBySandeep Biswas Aug 27, 2026

গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশ, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশে পৌঁছেছে। ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত…

ByBySandeep Biswas Aug 27, 2026

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top