News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতের কৃষি ঐতিহ্যে বিজ্ঞান ও যুক্তিকে প্রাধান্য দেওয়া হয় : প্রধানমন্ত্রী
Image

ভারতের কৃষি ঐতিহ্যে বিজ্ঞান ও যুক্তিকে প্রাধান্য দেওয়া হয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): ভারতের কৃষি ঐতিহ্যে বিজ্ঞান ও যুক্তিকে প্রাধান্য দেওয়া হয়। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ৩২-তম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ এগ্রিকালচারাল ইকোনমিস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “খাদ্য ও কৃষি সম্পর্কে আমাদের ঐতিহ্য এবং অভিজ্ঞতা আমাদের দেশের মতোই প্রাচীন। ভারতের কৃষি ঐতিহ্যে বিজ্ঞান ও যুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়। আমাদের কাছে ঔষধি প্রভাব-সহ খাদ্য গ্রহণের আয়ুর্বেদিক বিজ্ঞান রয়েছে… প্রায় ২০০০ বছর আগে ‘কৃষি পরাশর’ নামে একটি গ্রন্থ লেখা হয়েছিল, এটি মানব ইতিহাসের ঐতিহ্য।”প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “৬৫ বছর পর ভারতে এই ধরনের সম্মেলন আয়োজন করা হচ্ছে এ জন্য আমি খুশি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা সবাই এখানে এসেছেন। আমি আপনাদের স্বাগত জানাই – ভারতের ১২০ মিলিয়ন কৃষক, ভারতের ৩০ মিলিয়নেরও বেশি মহিলা কৃষক, দেশের ৩০ মিলিয়ন মৎস্যজীবী.. এখন আপনারা এমন একটি দেশে আছেন যেখানে ৫৫০ মিলিয়ন প্রাণী বাস করে। কৃষিপ্রধান এবং পশুপ্রেমী এই দেশে আপনাদের সকলকে স্বাগত।”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন,  “ভারতে এখনও আমরা ৬টি ঋতুর কথা মাথায় রেখে পরিকল্পনা করি। আমাদের ১৫টি কৃষি জলবায়ু অঞ্চল রয়েছে – সকলের নিজস্ব বিশেষত্ব রয়েছে। আপনি যদি এখানে প্রায় ১০০ কিলোমিটার ভ্রমণ করেন, তাহলে কৃষি চর্চা বদলে যায়। এই বৈচিত্র্য ভারতকে বিশ্বের খাদ্য নিরাপত্তার জন্য একটি আশার রশ্মি করে তোলে… এখন ভারত একটি খাদ্য উদ্বৃত্ত দেশ যা দুধ, মশলা এবং মসুর ডালের বৃহত্তম উৎপাদক… একটি সময়ে ভারতের খাদ্য নিরাপত্তা ছিল বৈশ্বিক উদ্বেগ, এখন ভারত বিশ্বব্যাপী খাদ্য ও পুষ্টি নিরাপত্তার সমাধান খুঁজছে।”

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top