News Flash

  • Home
  • দিনের খবর
  • জলমগ্ন দিল্লিতে মর্মান্তিক ঘটনা! গাজীপুরে নর্দমায় ডুবে মৃত্যু মা ও সন্তানের
Image

জলমগ্ন দিল্লিতে মর্মান্তিক ঘটনা! গাজীপুরে নর্দমায় ডুবে মৃত্যু মা ও সন্তানের

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): জলমগ্ন দিল্লিতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা! দিল্লির গাজীপুরে নর্দমার জলে ডুবে মৃত্যু হয়েছে মা ও সন্তানের। বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, গাজীপুর এলাকায় জলমগ্ন নর্দমায় ডুবে মৃত্যু হয়েছে ২২ বছর বয়সী এক মহিলা ও তাঁর সন্তানের। গাজীপুর পূর্ব দিল্লি থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।রাজধানী দিল্লিতে বুধবার রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়। আইএমডি জানিয়েছে, ৩১ জুলাই সকাল ৮.৩০ মিনিট থেকে ১ আগস্ট সকাল ৭.১৫ মিনিট পর্যন্ত সালওয়ান স্টেশন ময়ূর বিহারে ১৪৭.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি এবং রাজধানীর নানা জায়গায় জল জমার কারণে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সতর্ক প্রশাসন। দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেনা জানিয়েছেন, বৃহস্পতিবার দিল্লির সব স্কুল বন্ধ থাকছে। বুধবার সন্ধ্যা থেকেই দিল্লির নানা রাস্তায় যানজট তৈরি হয়। জরুরি কাজে বেরিয়ে অসুবিধার মুখে পড়েন অনেকেই। ব্যাহত হয় বিমান চলাচলও। ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে জল জমায় এবং খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কম থাকায় অন্তত ১০টি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে কিছু বিমান নেমেছে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে। কিছু বিমান উত্তর প্রদেশের লখনউ বিমানবন্দরে।

Releated Posts

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top