News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স ২১ বছর হওয়া উচিত, সংসদে দাবি রাঘবের
Image

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স ২১ বছর হওয়া উচিত, সংসদে দাবি রাঘবের

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): ভারতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার নূন্যতম বয়স ২৫ বছর থেকে কমিয়ে ২১ বছর করা উচিত, বৃহস্পতিবার রাজ্যসভায় এই দাবি জানালেন আম আদমি পার্টি (এএপি)-র সাংসদ রাঘব চাড্ডা। সপক্ষে নিজের যুক্তিও তুলে ধরেছেন রাঘব চাড্ডা। এএপি সাংসদ রাঘব চাড্ডা বলেছেন, “ভারত বিশ্বের অন্যতম তরুণ দেশ। আমাদের জনসংখ্যার ৬৫ শতাংশ ৩৫ বছরের কম বয়সী এবং আমাদের জনসংখ্যার ৫০ শতাংশ ২৫ বছরের কম বয়সী। স্বাধীনতার পর যখন প্রথম লোকসভা নির্বাচিত হয়েছিল, তখন ২৬ শতাংশ সদস্যের বয়স ছিল ৪০ বছরের কম এবং যখন আমাদের সপ্তদশতম লোকসভা ২ মাস আগে নির্বাচিত হয়েছিল, মাত্র ১০ শতাংশ সদস্যের বয়স ৪০ বছরের কম। আমরা বয়স্ক রাজনীতিবিদদের একটি তরুণ দেশ, আমাদের অবশ্যই তরুণ রাজনীতিবিদদের নিয়ে একটি তরুণ দেশ হওয়ার আকাঙ্খা থাকতে হবে। ভারত সরকারের কাছে আমার একটি পরামর্শ আছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বনিম্ন বয়স ২৫ বছর থেকে কমিয়ে ২১ বছর করা উচিত।”

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top