News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর পুর পরিষদে প্রদ্যুৎ দে সরকারের চেয়ারপার্সন পদ বহাল
Image

ধর্মনগর পুর পরিষদে প্রদ্যুৎ দে সরকারের চেয়ারপার্সন পদ বহাল

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর পুর পরিষদে চেয়ারপার্সন পদে বহাল থাকবেন প্রদ্যুৎ দে সরকার।আগামীকাল থেকে পুনরায় কাজকর্ম করার জন্য নির্দেশ হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শাসক দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সনের কক্ষে তালা ঝুলছে। এতে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। চেয়ারপার্সনের তালা বন্ধ কক্ষ খুলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আগামীকাল থেকে চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার ধর্মনগর পুর পরিষদের গিয়ে নিয়মিত কাজকর্ম করবেন। ধর্মনগর পুর পরিষদের বিরোধী দলের কোন সদস্য নেই। 

গত কিছুদিন আগে ২৫ জন সদস্যের মধ্যে কুড়িজন সদস্য চেয়ারপার্সনের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে অনাস্থা পেশ করে। যে সমস্ত কাউন্সিলর অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ছিলেন তাদেরকে নানাভাবে হেনস্ত করা শুরু হয়। এর মধ্যে অমর দেব নামে এক কাউন্সিলরকে মোবাইলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 

Releated Posts

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top