News Flash

  • Home
  • দিনের খবর
  • সংরক্ষণ কোটা ইস্যুতে সরব আরজেডি, সংসদ চত্বরে ধর্না সাংসদদের
Image

সংরক্ষণ কোটা ইস্যুতে সরব আরজেডি, সংসদ চত্বরে ধর্না সাংসদদের

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): বিহারে বর্ধিত সংরক্ষণ কোটা ভারতীয় সংবিধানের নবম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সাংসদরা সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন। আরজেডি সাংসদ মিসা ভারতী বলেছেন, “আমরা এই কারণে প্রতিবাদ করছি যে, যখন বিহারে মহাগঠবন্ধনের সরকার ছিল, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অধীনে এবং তেজস্বী যাদব উপ-মুখ্যমন্ত্রী ছিলেন – জাতিগত জনগণনা আমাদের দীর্ঘ দিনের দাবি ছিল। বহুদিন পর বিহারে তা করা হয়েছে, আমরা চাই দলিত, আদিবাসী এবং ওবিসিদের যে সংরক্ষণ আমরা ৬৫ শতাংশে উন্নীত করেছি তা যেন সুরক্ষিত হয়।”আরজেডি সাংসদ সঞ্জয় যাদব বলেছেন, “তেজস্বী যাদবের নেতৃত্বে বিহারে মহাগঠবন্ধন সরকার যখন ছিল, তখন জাতিগত জনগণনা সমীক্ষা চালানো হয়। সংখ্যা দেখে আমরা রিজার্ভেশন বাড়িয়ে ৬৫ শতাংশ করেছি, সেই প্রস্তাব ২০২৩ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছিল, এখন ৭-৮ মাস হয়ে গেছে। এটি একটি ডাবল ইঞ্জিন সরকার…এখন কেন্দ্রীয় সরকার বলছে যে ‘এই বিষয়টি সংবিধানের বিধান অনুযায়ী রাজ্য সরকারের প্রাকদর্শনের অধীনে পড়ে’…ডাবল ইঞ্জিনকে উত্তর দিতে হবে।”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top