News Flash

  • Home
  • দেশ
  • প্রতিটি মেল ও এক্সপ্রেস ট্রেনে ন্যূনতম ৪টি জেনারেল কামরা থাকবে, শীঘ্রই হবে বাস্তবায়ন : অশ্বিনী বৈষ্ণব
Image

প্রতিটি মেল ও এক্সপ্রেস ট্রেনে ন্যূনতম ৪টি জেনারেল কামরা থাকবে, শীঘ্রই হবে বাস্তবায়ন : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): প্রতিটি মেল ও এক্সপ্রেস ট্রেনে ন্যূনতম ৪টি জেনারেল কামরা থাকবে, শীঘ্রই তা বাস্তবায়ন হবে। বৃহস্পতিবার লোকসভায় এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, “আমরা যদি নন-এসি (স্লিপ এবং জেনারেল কোচ) এবং এসি কোচের অনুপাত দেখি – দুই-তৃতীয়াংশ নন-এসি এবং এক-তৃতীয়াংশ এসি কোচ, একটি ট্রেনের ক্ষেত্রে এমনটাই সর্বদাই ছিল। চাহিদা বেড়েছে। সাধারণ কোচের কথা মাথায় রেখে প্রায় ২,৫০০টি সাধারণ কোচের উৎপাদন শীঘ্রই সম্পন্ন হবে এবং স্ট্যান্ডার্ড কম্পোজিশন – প্রতিটি মেল এবং এক্সপ্রেস ট্রেনে ন্যূনতম ৪টি সাধারণ কোচ থাকবে, শীঘ্রই বাস্তবায়ন করা হবে।”বিরোধীদের তীব্র সমালোচনা করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “যারা এখানে চিৎকার করছেন, তাঁদের অবশ্যই জিজ্ঞাসা করা উচিত তাঁদের ক্ষমতায় থাকার ৫৮ বছরে কেন তারা অটোমেটিক ট্রেন প্রোটেকশন (এটিপি), এমনকি এক কিলোমিটারও স্থাপন করতে পারেনি। এখন তাঁরা প্রশ্ন তুলতে সাহস করে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তিনি দুর্ঘটনার সংখ্যা দিতেন যা ০.২৪ থেকে ০.১৯-এ নেমে এসেছে, এই লোকজন সদনে হাততালি দিতেন এবং এখন যখন দুর্ঘটনা ০.১৯ থেকে কমে ০.৩-এ নেমে এসেছে, তখন তাঁরা এমন দোষ চাপিয়েছে। এভাবে চলবে দেশ?  কংগ্রেস নিজস্ব সোশ্যাল মিডিয়ার ট্রোল আর্মির সাহায্যে মিথ্যা কথা তুলেছে। তাঁরা কি সেই ২ কোটি মানুষের মনে ভয় জাগানোর চেষ্টা করছে যারা প্রতিদিন রেলে যাতায়াত করছে?”

Releated Posts

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026

মালদায় বাংলাদেশে নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্রের পর্দাফাঁস, ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ২.৪০ কোটি টাকা

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের মালদা জেলায় বাংলাদেশে নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ…

ByByNews Desk Aug 3, 2026

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top