News Flash

Image

দুজন শিশু সহ ৮ বাংলাদেশী নাগরিক আটক

আগরতলা, ৩১ জুলাই: আবারও ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে এম বি বি বিমানবন্দর থেকে দুই শিশু সহ আটজন বাংলাদেশী মহিলা নাগরিক আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ।

এই বিষয়ে আটককৃত বাংলাদেশী মহিলা নাগরিকরা জানিয়েছেন, তারা নারায়নপুর সীমান্ত দিয়ে কতিপয় ভারতীয় দালাল বিমলের মাধ্যমে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। তারা মাথা পিছু ১২ হাজার টাকা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের বেড়ার কাটা অংশ দিয়ে ভারতে প্রবেশ করেন। 

তিনি আরও জানিয়েছেন, ওই দালালই ১ হাজার টাকার বিনিময়ে তাদের নকল ভারতীয় পরিচয় পত্র আঁধার কার্ড বানিয়ে দিয়েছেন। আজ আমেদাবাদ যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন।

এই বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল জানান, আগরতলা বিমানবন্দরে কিছু লোক সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করছেন এই খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করেন এবং তারা ধরা পড়ে যান। পুলিশী জিজ্ঞাসাবাদে অবৈধ ভাবে ভারতে প্রবেশের বিষয়টি তারা স্বীকার করেন।  তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং আজই তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

আটককৃতরা হলেন, বাংলাদেশের নোয়াখালী,গোপালগঞ্জ, লক্ষ্মীপুর,মায়মনসিংহ,জামালপুর জেলার লাকি আক্তার, সিমা খরা,মোহাম্মদ সোহাগী আক্তার,রেহেনা শেখ,মিস ফাতেমা এবং তাদের সঙ্গে ২ শিশু।

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top