News Flash

  • Home
  • খেলা
  • আজ ও পয়লা আগস্ট ফুটবল অ্যাসো-তে বৈঠক
Image

আজ ও পয়লা আগস্ট ফুটবল অ্যাসো-তে বৈঠক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকাল লীগ কমিটির এক জরুরি বৈঠক ডাকা হয়েছে টি এফ এ-র পক্ষ থেকে। আগামীকাল সন্ধ্যা ৬.৩০ মিনিটে টি এফ এ অফিসেই হবে এই আর্জেন্ট বৈঠক। বৈঠকের মুল বিষয় হলো, গত ২৮ জুলাই মাঠের বাইরে একজন রেফারি গোলরক্ষক দ্বারা গৃহীত হয়েছেন বলে রেফারি কর্তৃক টিএফএ তে অভিযোগ জমা পড়েছে। এটার ফয়সালা করতে হবে। একই সাথে দ্বিতীয় ডিভিশন ফুটবলের পরবর্তী সূচিও তৈরি করা হবে। এছাড়া অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করবেন লিগ কমিটির সদস্যরা। বৈঠকে লিগ কমিটির প্রত্যেককে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে আহবান করেছেন যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার। এদিকে, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্টও চলছে। এরপরই শুরু হবে রাখাল শিল্ড ও প্রথম ডিভিশনের আসর। এরই লক্ষ্যে আগামী ১লা আগস্ট টি এফ এ-র অফিসে সন্ধ্যা  ৬.৩০ মিনিটে অপর এক বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে এ-ডিভিশনে অংশগ্রহণ কারী ক্লাব গুলোর প্রতিনিধিদের উপস্থিত থাকতে অনুরোধ করলেন অর্গানাইজিং সেক্রেটারি শ্রীসরকার। বৈঠকে ঠিক হবে কবে নাগাদ হবে রাখাল শিল্ড ও এ-ডিভিশন ফুটবল আসর।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top