News Flash

  • Home
  • খেলা
  • ন্যাচারেল বডি বিল্ডিংয়ে তিনটি‌ স্বর্ণপদক জয় সোমনাথ সাহা-র
Image

ন্যাচারেল বডি বিল্ডিংয়ে তিনটি‌ স্বর্ণপদক জয় সোমনাথ সাহা-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগরতলার শিবনগর এলাকার প্রয়াত শঙ্কর সাহার ছেলে সোমনাথ সাহা। গরিব পরিবারের ছেলে এই সোমনাথ বেশ কয়েক বছর ধরে বেঙ্গালুরুতে অবস্থান করছে। সেখানে থেকে ন্যাচারাল বডি বিল্ডিং এর প্রশিক্ষণ নিয়ে এখন দক্ষতার সঙ্গে সোমনাথ ন্যাচারাল বডি বিল্ডারদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করছে। গত ২৯ জুন আই সি এন ইন্টারন্যাশনালের আই সি এন ইন্ডিয়াতে অংশগ্রহণ করে তিনটি স্বর্ণপদক অর্জন করে সোমনাথ। এই রাজ্যের সন্তান হিসেবে এই সাফল্য নিশ্চিতভাবেই রাজ্যবাসীর গর্বের বিষয় হওয়া উচিত। কিন্তু আগরতলার এমন এক প্রতিভাবান ছেলে বডি বিল্ডিং এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বড় সাফল্য অর্জন করলেও একমাত্র প্রচারের অভাবে তার সম্পর্কে কেউ কিছুই জানে না। অথচ কর্ণাটক মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যের প্রতিযোগীরা দ্বিতীয় বা তৃতীয় স্থান অর্জন করলেও তাদের সম্পর্কে সংবাদ মাধ্যমে বিস্তর প্রচার হচ্ছে। সোমনাথ আই সি এন ইন্ডিয়াতে  অংশগ্রহণ করে তিনটি স্বর্ণপদক পেলেও তার সাফল্যের ঝুলিতে আরো কিছু পুরস্কার রয়েছে। এই অবস্থায় আগামী বছর ন্যাচারাল বডিবিল্ডিং এ ভারতের প্রতিনিধি হিসেবে  বহির্দেশে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে সোমনাথ। এক্ষেত্রে সোমনাথ সাহা ত্রিপুরাবাসীর সকলের সহযোগিতা ও আশীর্বাদ প্রার্থনা করলেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top