News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির কোচিং সেন্টারের ঘটনায় ধৃত আরও ৫, নিহতদের পরিজনদের সঙ্গে সাক্ষাৎ শশীর
Image

দিল্লির কোচিং সেন্টারের ঘটনায় ধৃত আরও ৫, নিহতদের পরিজনদের সঙ্গে সাক্ষাৎ শশীর

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): দিল্লি ওল্ড রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় আরও পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল সাত জন। পুলিশ জানিয়েছে, নতুন করে যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে এক জন গাড়ির চালক। তিনি সে দিন জমা জলের মধ্যে দিয়ে জোরে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। সেই স্রোতের ধাক্কাতেই কোচিং সেন্টারের বেসমেন্টের দরজা ভেঙে গিয়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন বলেছেন, “বেসমেন্টের মালিক এবং একজন ব্যক্তি-সহ আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বেসমেন্টে বাণিজ্যিক কার্যকলাপ চালানোর অনুমতি ছিল না। এমসিডি থেকে আমরা কিছু তথ্য চেয়েছি এবং আমরা তাদের ভূমিকাও খতিয়ে দেখব। আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করছি।” ডিসিপি বলেছেন, এই ঘটনায় যেই দায়ী থাকুক তাকে ছাড় দেওয়া হবে না। আমরা ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করছি।এদিকে, সোমবার নিহতদের পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। কংগ্রেস সাংসদ শশী থারুর এবং জেবি মাথার শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দিল্লির আরএমএল হাসপাতালে যান। শশী বলেছেন, “এটা লজ্জাজনক ঘটনা, তাতে কোনও সন্দেহ নেই। সেই যুবকদের স্বপ্ন ভেঙে গিয়েছে, তাঁদের পরিবারের আশাও চুরমার হয়ে গেছে। এটা দেশের জন্য, তরুণদের ভবিষ্যতের জন্য অত্যন্ত দুঃখজনক।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top