ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মুখ থুবড়ে পড়লো ত্রিপুরা। রাজস্থানের বিরুদ্ধে। কর্ণাটকের বালিগঁাওয়ে অনুষ্ঠিত জাতীয় জুনিয়র বালিকাদের ফুটবলে। সোমবার ত্রিপুরা পরাজিত হয় ৮-০ গোলে। ম্যাচে পরাজিত হয়ে গ্রুপ থেকে বেরুনোর স্বপ্ন কার্যত ধূলিসাৎ হয়ে গেলো ত্রিপুরার। মুষলধারে বৃষ্টির মধ্যেই এদিন খেলা শুরু হয়। মাঠের বিভিন্ন জায়গায় অল্প বিস্তর জল জমে যাওয়ায় এদিন খেলতেই পারেননি রাজ্য দলের ফুটবলাররা। প্রথমার্ধেই ত্রিপুরা দল হজম করে ৬ টি গোল। দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি সুশান্ত দেববর্মা-র মেয়েরা। খেলা শেষে হতাশ ত্রিপুরার কোচ সুশান্ত দেববর্মা বলেন,”বৃষ্টিতে আমার মেয়েরা খেলতেই পারেনি। যোগ্য দল হিসাবেই জয় পেয়েছে বিপক্ষ দল। গতি, শক্তি- দুবিভাগেই আমাদের থেকে এগিয়ে ছিলো বিপক্ষ দলের ফুটবলাররা। এদিনের পরাজয়ের ফলে গ্রুপ থেকে বেরোনো কঠিন হয়ে পড়লো আমাদের সামনে”। ৩১ জুলাই নিজেদের তৃতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে মহারাষ্ট্র-র বিরুদ্ধে।

বালিকাদের জাতীয় ফুটবল টুর্নামেন্টে ত্রিপুরার জয়ধ্বজায় আঘাত রাজস্থানের
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















