News Flash

  • Home
  • খেলা
  • বি ডিভিশন ক্লাব লিগে জুয়েলের জোড়া গোল এনএসআরসিসি-কে হারিয়ে ১ম জয় পুলিশের
Image

বি ডিভিশন ক্লাব লিগে জুয়েলের জোড়া গোল এনএসআরসিসি-কে হারিয়ে ১ম জয় পুলিশের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে, দ্বিতীয়ার্ধে পরপর তিন গোল। চমকপ্রদ জয় পেয়েছে পুলিশ রিক্রিয়েশন ক্লাব। টুর্নামেন্টে এটি তাদের প্রথম জয়ের স্বাদ। তাও তৃতীয় ম্যাচের মাথায়। প্রথম খেলায় মৌচাকের সঙ্গে এক-এক গোলে ড্র এর পর, দ্বিতীয় ম্যাচে স্কাইলার্ক এর কাছে ন্যূনতম গোলে হেরে পুলিশ দল এক প্রকার পিছিয়ে পড়ছিল। কার্যত আজ, সোমবার এনএসআরসিসি-র বিরুদ্ধে তিন গোলে জয় পুলিশ আর সি কে অনেকটা ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন ঘরোয়া ক্লাব লীগ ফুটবলের ১২ তম ম্যাচ। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বেলা সাড়ে তিনটায় এনএসআরসিসি মুখোমুখি হয়েছিল পুলিশ আরসি-র বিরুদ্ধে। প্রথমার্ধের ৩৮ মিনিটের মাথায় সজল দাসের গোলে এনএসআরসিসি ১-০ তে লিড নেয়। প্রথমার্ধের অবশিষ্ট সময়ে পরস্পরের বিরুদ্ধে আক্রমণ চোখে পড়লেও গোলের সুযোগ কেউ পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে পুলিশ দলের আক্রমণ ভাগের খেলোয়াররা ক্রমাগত অ্যাটাকিং খেলে এনএসআরসিসি-র রক্ষণভাগ ভেদ করার প্রয়াস নেয়। ৪৮ মিনিটের মাথায় পুলিশের রোয়াতা ডার্লং একটি গোল করলে খেলায় সমতায় ফিরে আসে। ৭ মিনিট বাদে দলের অনূর্ধ্ব একুশ খেলোয়াড় জুয়েল দেববর্মা আরও একটি গোল করলে পুলিশের পক্ষে ব্যবধান বেড়ে দুই এক হয়। এবার এনএসআরসিসি খেলায় সমতা ফিরিয়ে আনার লক্ষ্যে জোরালো আক্রমণ রচনা করলেও সফল হয়নি। উপরন্ত ৭ মিনিট বাদে জুয়েল ফের আরও একটি গোল করলে ব্যবধান ৩-১ হয়। পরবর্তী সময়ের খেলা পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও গোলের দক্ষতা কেউ দেখাতে পারেনি। তিন-এক গোলে জয় ছিনিয়ে ত্রিপুরা পুলিশ প্রথম জয়ের স্বাদের সাথে সাথে ৩ পয়েন্ট অর্জন করে ঘরে ফিরে। খেলায় অসদাচরনের দায়ে রেফারি এনএসআরসির সানজালাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অভিজিৎ দাস, তপন কুমার নাথ, সুকান্ত দত্ত ও প্রতাপ কুমার দাস।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top