News Flash

  • Home
  • দেশ
  • মোরেনায় কন্টেনার ট্রাক ও ট্র্যাক্টর ট্রলির সংঘর্ষ, মৃত্যু দুই কানওয়ারির
Image

মোরেনায় কন্টেনার ট্রাক ও ট্র্যাক্টর ট্রলির সংঘর্ষ, মৃত্যু দুই কানওয়ারির

মোরেনা, ২৯ জুলাই (হি.স.): মধ্যপ্রদেশের মোরেনায় কন্টেনার ট্রাক ও ট্র্যাক্টর ট্রলির সংঘর্ষে প্রাণ হারালেন দু’জন। নিহত দু’জন কানওয়ারি। এই দুর্ঘটনায় কন্টেনার ট্রাকের চালক আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মোরেনা জেলার দেওরি গ্রামের কাছে। এএসপি (মোরেনা) অরবিন্দ ঠাকুর বলেছেন, “দেওরি গ্রামের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছে। একটি কন্টেনার ট্রাক ধাক্কা মারে ট্রাক্টর ট্রলিতে, এরপর ট্রাক্টরটি উল্টে যায়। এই দুর্ঘটনায় দু’জন কানওয়ারি মারা গিয়েছেন এবং কিছু মানুষ আহত হয়েছেন। ট্রাক চালকের চিকিৎসা চলছে।”

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top