News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৭২ ঘণ্টা অতিক্রান্ত, সন্ধান নেই ডিমা হাসাওয়ে সড়ক নির্মাণে নিযুক্ত অপহৃত দুই কর্মীর
Image

৭২ ঘণ্টা অতিক্রান্ত, সন্ধান নেই ডিমা হাসাওয়ে সড়ক নির্মাণে নিযুক্ত অপহৃত দুই কর্মীর

হাফলং (অসম), ২৯ জুলাই (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে সড়ক নির্মাণের কাজে নিযুক্ত অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থার দুই কর্মী অপহরণ হওয়ার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাঁদের কোনও সন্ধান মেলেনি।  

ডিমা হাসাও জেলার লাইসং এলাকা থেকে বন্দুকের নলের মুখে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা সড়ক নির্মাণের কাজে যুক্ত নির্মাণ সংস্থার দুই কর্মী যথাক্রমে করিমগঞ্জ জেলার আসিমগঞ্জের আবদুল কাদির এবং হাইলাকান্দি জেলার অন্তর্গত সাহাবাদের ইকবাল লস্করকে অপহরণ করেছিল।

তবে ডিমা হাসাও পুলিশ ওই অপহরণের ব্যাপারে মুখ খুলতে না চাইলেও প্রাপ্ত তথ্য মতে, গত ২৬ জুলাই (শুক্রবার) রাত অনুমানিক ৯ থেকে ১০টার মধ্যে মাহুর থানার অন্তর্গত নিয়ানগ্লো লংরিয়া ক্যাম্প থেকে অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নির্মাণ সংস্থার দুই কর্মীকে ১০ থেকে ১২ জনের অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর দল হানা দিয়ে বন্দুকের নলের মুখে তুলে নিয়ে যায়।

উল্লেখ্য, অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থা মাহুর থেকে তামেলং পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিযুক্ত বলে জানা গিয়েছে। এদিকে শুক্রবার রাতে সংগঠিত ওই অপহরনের পর পুলিশ অভিযান চালিয়ে গেলেও অপহৃতদের এখন পর্যন্ত কোনও সন্ধান বের করতে পারেনি।

Releated Posts

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরে সংঘর্ষের পর উখরুলে নিরাপত্তা জোরদার, শান্তির আবেদন প্রশাসনের

ইম্ফল, ২৫ এপ্রিল (আইএএনএস) : মণিপুরের উখরুল জেলায় ভয়াবহ সংঘর্ষে তিনজনের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top