News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবহাওয়া আপডেট:  রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা
Image

আবহাওয়া আপডেট:  রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

কলকাতা, ২৮ জুলাই(হি.স.): সায়সার এবং মনসুন ট্র্যাপের প্রভাবে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া বিভাগ পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন যে, বর্তমানে একটি সায়সার সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে, যা আমাদের অঞ্চলের খুব কাছেই রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম এবং দুই ২৪ পরগণায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কিছু জেলায়ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।

২৯ জুলাই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এবং কোচবিহারে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।

৩০ জুলাই দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিস্থিতি একই থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

৩১ জুলাই দক্ষিণবঙ্গের সব জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় যথেষ্ট বৃষ্টিপাত হবে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

১ আগস্ট থেকে ৩ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং কোচবিহারে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সতর্কবার্তা হিসেবে, এদিন বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকতে আবহাওয়া বিভাগের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top