News Flash

  • Home
  • খেলা
  • অপরাজিত রাজ্য চ্যাম্পিয়ন আরাধ্যা ওপেন বিভাগে মেহেকদ্বীপ সেরা
Image

অপরাজিত রাজ্য চ্যাম্পিয়ন আরাধ্যা ওপেন বিভাগে মেহেকদ্বীপ সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আরাধ্যা দাস। রানার্স খেতাব পেয়েছে অদ্রিজা সাহা। অনূর্ধ্ব ১১ বালিকাদের রাজ্য দাবা প্রতিযোগিতায় আরাধ্যা দাস ৩ রাউন্ডের খেলায় তিনটিতেই জয়ী হয়ে ৩ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আদ্রিজা সাহা ও শিবাদ্রিতা দেবনাথ দুজনেই ২ করে পয়েন্ট পেলেও ভোকলসের ভিত্তিতে আদ্রিজা পেয়েছে ফার্স্ট রানার্স আপ এবং শিবাদ্রিতা পেয়েছে সেকেন্ড রানার্স আপ। তৃতীয় ও চতুর্থ স্থান পেয়েছে যথাক্রমে অঙ্কিতা সরকার ও নীলাক্ষী দেবনাথ। অনূর্ধ্ব ১১ বছর ওপেন বিভাগে অর্থাৎ ছেলেদের বিভাগে মেহেকদ্বীপ গোপ চ্যাম্পিয়নের দোরগোড়ায় অবস্থান করছে। মোট পাঁচ রাউন্ডের খেলায় আজ, শনিবার চতুর্থ রাউন্ডের খেলা শেষে মেহেকদ্বীপ চার রাউন্ডেই জয়ী হয়ে চার পয়েন্ট পেয়ে অপরাজিত ভূমিকায় চ্যাম্পিয়নের দাবিদার হয়ে উঠেছে। আগামীকাল সকাল সাড়ে নয়টায় পঞ্চম তথা অন্তিম রাউন্ডের খেলা হবে। তবে অন্তিম রাউন্ডের আগেই মেহেকদ্বীপকে চ্যাম্পিয়ন স্বীকৃতি দেওয়া যেতে পারে। কেননা পরবর্তী তিনটি স্থানে অবস্থানকারী অর্ণব বার্মা, অভ্রনীল দে এবং আদ্রুশ কর্মকার তিন করে পয়েন্ট পেয়ে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শীর্ষে রয়েছে। উল্লেখ্য, এবারকার প্রতিযোগিতা ধর্মনগরে অনুষ্ঠিত হচ্ছে।



Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top