News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সহ ১০ দফা দাবিতে মিছিল ত্রিপুরার কর্মচারী সমন্বয়ে কমিটির
Image

রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সহ ১০ দফা দাবিতে মিছিল ত্রিপুরার কর্মচারী সমন্বয়ে কমিটির

আগরতলা, ২৭ জুলাই: রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, সমস্তশূন্য পদ পূরণ সহ ১০ দফা দাবিতে সরব হয়েছে ত্রিপুরার কর্মচারী সমন্বয়ে কমিটি। আজ সংগঠনের তরফ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এদিন প্যারাডাই চৌমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সংগঠনের দাবিগুলো হল, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় শিক্ষক, শারীর শিক্ষক, শিক্ষা কর্মী,চিকিৎসক, নার্স, প্যারামেডিকেল স্টাফ সহ সমস্ত ধরনের কর্মচারী নিয়োগ করতে হবে। শূন্যপদ গুলিতে বেকারদের স্থায়ীপদে নিয়োগ করতে হবে। কন্ট্রাক্ট আউটসোর্সিং প্রথা বন্ধ করে সকল অনিয়মিত ও চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়োগ করা,বিদ্যাজ্যোতির নামে সরকারী বিদ্যালয় গুলোতে বৈষম্যমূলক শিক্ষা মানছি না। ছাত্র সংখ্যা কম অজুহাতে বিদ্যালয় বন্ধ করা চলবে না,  ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্মচারীদের সার্ভিস রুল চালু করতে হবে। অবিলম্বে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মরত বিভিন্ন স্তরের কর্মীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। নিগমে কর্মরত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত কর্মীদের নিগমের উদ্যোগে ক্যাশলেস চিকিৎসার সুবিধা প্রদান করতে হবে। মৃত পরিবারের যোগ্য সদস্যকে নিগমে চাকুরী দেওয়া হোক।

পাশাপাশি, পূর্বের ন্যায় শিক্ষক কর্মচারী ও পেনশনারদের বছরে দুইবার ডিএ/ডি আর দিতে হবে। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে উপযুক্ত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ২৫% বকেয়া মহার্ঘ ভাতা ও মহার্ঘ রিলিফ মিটিয়ে দেওয়া হোক, কর্মচারী স্বার্থ বিরোধী পিএফআরডিএ 

প্রত্যাহার করে পূর্বেকার ডিফাইন্ড পেনশন বেনিফিট পদ্ধতি পুনরায় চালু করা, গ্রান্ট ইন এইড ভুক্ত বিদ্যালয় গুলোতে শিক্ষার স্বার্থে নয়া বদলী নীতি বাতিল করা সহ ১০ দফা দাবি জানিয়েছে। 

Releated Posts

ঋষ্যমুখে আত্মা প্রকল্পে পেঁয়াজ চাষে নতুন দিশা, উৎসাহিত কৃষকরা

আগরতলা, ২ মে: কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে। সেই ধারাবাহিকতায়…

ByByTaniya Chakraborty May 2, 2026

৩০ মিনিটের বৃষ্টিতেই জলমগ্ন রাজারবাগ, চরম ভোগান্তিতে বাসিন্দারা

আগরতলা, ২ মে: মাত্র ৩০ মিনিটের প্রবল বৃষ্টিতেই উদয়পুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রাজারবাগ এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে…

ByByTaniya Chakraborty May 2, 2026

শিশুর গলার সোনার চেইন উধাও, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে চাঞ্চল্য

আগরতলা, ২ মে: সিপাহিজলা জেলার মেলাঘরের ঠাকুরপাড়া এলাকায় চার বছরের এক শিশুকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। এক…

ByByTaniya Chakraborty May 2, 2026

বৃষ্টিতে বিপর্যস্ত অসম–ত্রিপুরা যোগাযোগ, লোয়াইরপোয়া অংশে জাতীয় সড়কের বেহাল দশা

আগরতলা, ২ মে : টানা বর্ষণে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে অসম–ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা। বিশেষ করে লোয়াইরপোয়া এলাকার জাতীয়…

ByByTaniya Chakraborty May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top