News Flash

  • Home
  • খেলা
  • ৪৭ জন অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটারদের নিয়ে শিবির শুরু আগামীকাল থেকে
Image

৪৭ জন অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটারদের নিয়ে শিবির শুরু আগামীকাল থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটারদের ক্যাম্পে ডাক পেয়েছে ৪৭ জন। রিপোর্ট করবে আগামী ২৯ জুলাই। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটারদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প ২০২৪-২৫ শুরু হচ্ছে আগামী ২৯ জুলাই থেকে। ৪৭ জন মহিলা ক্রিকেটার কে২৯ জুলাই বেলা বারোটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো: সদরের অস্মিতা দেবনাথ, অভিধা বর্ধন, অনুষ্কা টুডু, অদিতি ঘোষ, অন্তরা রুদ্রপাল, দীপিকা দেব, দেবশ্রীতা চৌধুরী, গিয়া মন্ডল, পূর্ণিমা দেবনাথ, প্রজ্জালিকা চক্রবর্তী, পূজা তপন দাস, সায়ন্তিকা নমঃ দাস, স্নিগ্ধা সরকার, সুস্মিতা বসাক, তৃষ্ণা ছেত্রী, সানিয়া খাতুন, সুবর্ণা ঘোষ, রেশমি সূত্রধর; বিশালগড়ের অস্মিতা দাস, মৌমিতা সাহা, মিষ্টু মালাকার; মোহনপুরের অঙ্কিতা তাঁতি ওড়িয়া, ভূমিকা নায়েক, রুমা সরকার, দীপিকা পাল, পারমিতা চক্রবর্তী, প্রিয়া সরকার, তানিয়া দেব; ধর্মনগরের আশিকা রাউত, সুস্মিতা তেলি; কৈলাশহরের মাম্পি বেগম; লংতরাইভ্যালির হেমা চাকমা, খাপাং ত্রিপুরা, পায়েল ত্রিপুরা; তেলিয়ামুড়ার অস্মিতা দাস, নন্দিতা দাস, সুপ্রিয়া দাস, তামান্না দেবনাথ; শান্তির বাজারের রিফু দেববর্মা, অন্ত রানী নোয়াতিয়া, অর্পিতা দত্ত; খোয়াইয়ের অনন্যা সরকার, অমৃতা দাস, অদিতি দাস, দীপা নমঃ দাস; বিলোনিয়ার সুমি চক্রবর্তী; উদয়পুরের রিয়া সরকার। সাপোর্ট পার্সোনেল হিসেবে রয়েছেন কোচ শ্রাবণী দেবনাথ, অনুপ কুমার দাস ও পীযূষ দেব, ফিজিও মিষ্টি দেব, ট্রেইনার সুখেন্দু দে। উল্লেখ্য, নবাগত ক্রিকেটারদের অবশ্যই কিওআর বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, আধার পিবিসি কার্ড, প্যান কার্ড ব্যাংক একাউন্ট পাসবুক ডিটেলস, স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদি সাবমিট করতে বলা হয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top