News Flash

  • Home
  • প্রধান খবর
  • পূর্বপরিকল্পিত এবং ক্যামেরার জন্য”, মমতাকে তোপ অমিত মালব্যর
Image

পূর্বপরিকল্পিত এবং ক্যামেরার জন্য”, মমতাকে তোপ অমিত মালব্যর

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): শনিবার নীতি আয়োগের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াক আউটকে কটাক্ষ করলেন বিজেপি নেতা অমিত মালব্য। এদিন এক্স হ্যান্ডলে অমিতবাবু লিখেছেন, “নীতি আয়োগের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াক আউট পূর্বপরিকল্পিত এবং ক্যামেরার জন্য। একজন মুখ্যমন্ত্রীনাট্যচর্চার জন্য শাসনের গুরুতর বিষয়গুলোকে লঘু করে দিয়েছেন, এটা দুঃখজনক। পশ্চিমবঙ্গের মানুষ তার দ্বন্দ্বমূলক রাজনীতির ফল ভোগ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পরিকল্পনা কার্যকর করার আগেই টিএমসি সাংসদ সাগরিকা ঘোষের স্বামী উচ্চস্বরে বীজ বপন করে দিয়েছিলেন”। অভিযোগের সঙ্গে একটি চ্যানেলে সাগরিকার স্বামী রাজদীপ সরদেশাইয়ের আক্রমনাত্মক বক্তৃতার ভিডিও ছবিও যুক্ত করেছেন অমিতবাবু। প্রসঙ্গত, এর আগেও বহুবার মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন যে বৈঠকের একদম শেষে তাঁকে বলতে দেওয়া হয়। অত্যন্ত কম সময় পান বক্তব্য রাখার। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ বরাবরই উড়িয়ে দিয়েছে কেন্দ্র। এবারের অভিযোগও উড়িয়ে দেওয়া হয়েছে একইভাবে।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top