News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলায় কংগ্রেসের নির্বাচনী প্রচার মিছিল ও সভা অনুষ্ঠিত
Image

কদমতলায় কংগ্রেসের নির্বাচনী প্রচার মিছিল ও সভা অনুষ্ঠিত

আগরতলা, ২৭ জুলাই: শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার উপস্থিতিতে উত্তর জেলার কদমতলায় কংগ্রেসের নির্বাচনী প্রচার মিছিল ও নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে।  

রাজ্যের শাসক দল বিজেপি ক্ষমতার অপব্যবহার করে নির্বাচন কমিশন ,ব্লক প্রশাসন ও  আরক্ষা প্রশাসনের উপর   অবৈধ প্রভাব বিস্তার করে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বহু এলাকায় কংগ্রেসসহ বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দেনি বলে গুরুতর অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। 

শনিবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের এক প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 

তিনি বলেন, বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে পারলে বিজেপি পঞ্চায়েতে ক্ষমতায় আসতে পারবে না বলে তারা নিশ্চিত। সে কারণেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে এ ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে। বিরোধী নেতা কর্মী সমর্থকদের উপর  হামলা সংগঠিত করা হয়েছে। তদুপরি সাহসিকতার পরিচয় দিয়ে যেসব এলাকায় কংগ্রেস ও বিরোধী দলগুলি মনোনয়নপত্র জমা দিতে পেরেছে সেইসব এলাকায় বিজেপি পঞ্চায়েত দখল করতে পারবে না বলে স্পষ্ট অভিমত ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কদম তলায় কংগ্রেস নেতাকর্মীরা যে সাহসিকতার পরিচয় দিয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার অঙ্গীকার গ্রহণ করেছেন তা সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন। 

______

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top