News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক ছেলে ও স্বামীর অত্যাচারে অতিষ্ট মা, পালিয়ে রক্ষা পাচ্ছেন না, ছেলের সশস্ত্র আক্রমনে আহত ৪
Image

শিক্ষক ছেলে ও স্বামীর অত্যাচারে অতিষ্ট মা, পালিয়ে রক্ষা পাচ্ছেন না, ছেলের সশস্ত্র আক্রমনে আহত ৪

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৬ জুলাই: কীর্তিমান শিক্ষক ছেলের হাতে মার খেয়ে বাড়ি ছেড়েও রেহাই পাচ্ছেন না মা সবিতা দাস ।  মাসির বাড়িতে সশস্ত্র হামলার  পরে লুটপাট  শিক্ষক দেবব্রতের,  আহত করল মাসির বাড়ির  চারজনকে। ঘটনায় পুলিশের নির্বিকার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিজনরা।  

খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক দেবব্রত দাস। উনার বাড়ি কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের ছোট সুরমায়। ওই শিক্ষকের বাবার নাম সুভাষ দাস।  তারা তিন ভাই।  দেবব্রত, প্রসেনজিৎ এবং সুব্রত। প্রতিবেশী তথা আত্মীয়পরিজনদের অভিযোগ মারাত্মক।  সুভাষ বাবু উনার শিক্ষক ছেলে দেবব্রত দাসের বাড়িতে থাকেন।  বাকি দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন।

অভিযোগ সুভাষ বাবু  উনার স্ত্রীকে মারধর করেন।  বাবার সঙ্গে মাকে যেনতেন কারনে গুণধর শিক্ষক ছেলে সুব্রত প্রতিনিয়ত মারধর করেন।   প্রত্যেকদিন ছোট খাটো , ছোট ছোট ঘটনায় মার খান স্বামীর হাতে ও ছেলের হাতে সবিতা দাস। 

এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে মহিলা আশ্রয় নেন  দুই মাস পূর্বে দাঁড়াং এলাকায় বাপের বাড়িতে ।  সেখানেও চড়াও হয় উনার স্বামী ও শিক্ষক ছেলে। নিজবাড়িতে প্রতিদিন আক্রান্ত ওই মহিলা সবিতা দাস জানান, গতকাল রাত্রিতে শিক্ষক ছেলে দলবল নিয়ে চড়াও হয় তার মাসির বাড়িতে।  তার মা সেখানে আছেন এই ভেবে সে অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করে মেসোমশাই সজল দেবের বাড়িতে।

রাত্র আটটা নাগাদ ওই বাড়িতে ভারী ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে  ঘরের তিনটি দরজা ভেঙে ঢুকে মেসো মশাই , মাসি , মাসতুতো ভাই এবং মাসতুতো বোনকে লাঠিসোটা  দিয়ে  মারাত্মক ভাবে আহত করে। লাঠির আঘাতে মাথা ফেটে যায় মাসি এবং মেসো সজল দেবের।  মাসতুতো ভাই এবং মাসতুতো বোনের পা কুড়াল দিয়ে কেটে  দেয়। এর পর চলে লুঠতরাজ। 

ঘরের সমস্ত স্বর্ণালংকার সহ ঘর তৈরির জন্য রাখা তিন লক্ষ টাকাও লুঠ করে নিয়ে যায়। ঘরের বাইরে রাখা দুটি বাইকও ভেঙ্গে ফেলে ওই শিক্ষক ও সাঙ্গপাঙ্গরা। আহত মাসতুতো ছোট বোন হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় জানায় -গোটা ঘটনায় পুলিশের ভূমিকা অত্যন্ত সন্দেহ জনক।  এলাকাবাসী চাইছেন কলংকিত শিক্ষক দেবব্রত ও তার বাবার বিরুদ্ধে যথাযথ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।

Releated Posts

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top