News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহরকে বর্জ্য ও দূষণমুক্ত রাখাই আগরতলা পুরনিগমের প্রধান উদ্দেশ্য: মেয়র
Image

শহরকে বর্জ্য ও দূষণমুক্ত রাখাই আগরতলা পুরনিগমের প্রধান উদ্দেশ্য: মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: আগরতলা পুরনিগমের উদ্যোগে শহরকে সুন্দর ও স্বচ্ছ রাখার উদ্দেশ্যে শুক্রবার ৬০টি বর্জ্যব্যবস্থাপক ও সংগ্রাহক গাড়ির যাত্রার সূচনা হয়। পুরনিগমের বড়জলা ওয়ার্কশপ থেকে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পতাকা নেড়ে এই গাড়িগুলির যাত্রার সূচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, কমিশনার ডা. শৈলেশ যাদব সহ পুরনিগমের অন্যান্য কাউন্সিলারগণ।

গাড়িগুলির যাত্রার সূচনা করে মেয়র দীপক মজুমদার বলেন, শহরকে বর্জ্য ও দূষণমুক্ত রাখাই আগরতলা পুরনিগমের প্রধান উদ্দেশ্য। রাজ্য ও কেন্দ্রীয় সরকার জনস্বার্থে যেসকল প্রকল্প গ্রহণ করছেন তা আপামর জনসাধারণের জীবনশৈলীর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলে মেয়র আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ন্যাশনাল হাউজিং ব্যাংক এর অর্থায়নে আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে প্রতিটি ১২ লক্ষ ৯৯ হাজার ৬০০ টাকা মূল্যে চার চাকা বিশিষ্ট ৫১টি ইভি হপার ট্রিপার এবং ১৭ লক্ষ ৯৩ হাজার ১০০ টাকা মূল্যে ৮টি ট্রিপার ট্রাক ক্রয় করা হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ৯০ শতাংশ এবং রাজ্য সরকারের ১০ শতাংশ অর্থের শেয়ার রয়েছে। তাছাড়াও স্পেশাল এসিস্টেন্স টু স্টেটস ফর ক্যাপিটেল ইনভেস্টমেন্ট স্কিমে একটি সেলফ প্রোপেন্ড সুইপিং ভ্যাহিকেলস ক্রয় করা হয়েছে। এর মূল্য ২ কোটি ৫৬ লক্ষ ৫ হাজার টাকা।

—-

Releated Posts

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর…

ByByReshmi Debnath May 3, 2026

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top