News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিনি বোঝাই গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত যুবক
Image

চিনি বোঝাই গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৬ জুলাই: ফের  চিনি বোঝাই গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয় এক যুবক। ঘটনার শুক্রবার বিকেলে বিশালগড় দুর্গানগর এলাকায়।  বিশালগড় মহকুমায় ফের চিনি বোঝাই গাড়ির  ধাক্কায় রাসেল মিয়া নামে এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকেলে বিশালগড় থেকে অবৈধভাবে চিনি বোঝাই গাড়ি বক্সনগর যাওয়ার পথে দুর্গানগরের কড়ুইমুড়া এলাকার  রাসেল মিয়াকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় । স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে  আহত  যুবককে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে ।

গত মাসখানেক আগেও  বিশালগড় চেলিখলা এলাকায় চিনি বেঝাই গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছিল এক যুবক। আর এই ঘটনা নিয়ে গোটা বিশালগড় মহকুমা জুড়ে উত্তপ্ত হয়ে উঠেছিল। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের এক যুবক আহত হওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে বিশালগড়ে।

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top