News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টিতে নাজেহাল মুম্বই; নানা স্থানে জল জমে ভোগান্তি চরমে, পুণেতে ৩ জনের মৃত্যু
Image

বৃষ্টিতে নাজেহাল মুম্বই; নানা স্থানে জল জমে ভোগান্তি চরমে, পুণেতে ৩ জনের মৃত্যু

মুম্বই, ২৫ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টিতে নাজেহাল অবস্থা মহারাষ্ট্রের বিভিন্ন জেলায়। অবিশ্রান্ত বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মুম্বইয়ের বিভিন্ন প্রান্ত। ভারী বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা পুণেতে। একনাগাড়ে বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রের পালঘর জেলাতেও, সেখানে সমস্ত স্কুল ও কলেজে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে। মুম্বইয়ের কালিনা এলাকায় হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে। নবি মুম্বইয়ের এপিএমসি মার্কেটও জলমগ্ন। মুম্বইয়ে একটানা প্রবল বৃষ্টির জেরে মিঠি নদীর জল উত্তাল হয়ে উঠেছে। আন্ধেরি সাবওয়ে যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে; মুষলধারে বৃষ্টিতে গণপরিবহন পরিষেবা ব্যাহত হয়েছে বাণিজ্যনগরীতে।প্রবল বৃষ্টির মধ্যে পুণেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের বয়স ১৮-২৫ বছরের মধ্যে। পুণে পুলিশের (ডেকান পুলিশ স্টেশন) সিনিয়র পুলিশ ইন্সপেক্টর স্বপ্নালী জোশী বলেছেন, বৃহস্পতিবার ভোররাত তিনটে নাগাদ মুথা নদীর জেড ব্রিজের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৮-২৫ বছর বয়সী ৩ জনের মৃত্যু হয়েছে। মুথা নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় খাবারের দোকান সরিয়ে নিয়ে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top