News Flash

  • Home
  • দিনের খবর
  • ইসলামপুরে জমি সংক্রান্ত বিবাদে দুই পক্ষের সংঘর্ষে মৃত এক
Image

ইসলামপুরে জমি সংক্রান্ত বিবাদে দুই পক্ষের সংঘর্ষে মৃত এক

উত্তর দিনাজপুর, ২৪ জুলাই (হি.স.) :  উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামগঞ্জ ফাঁড়ির আলতাডাঙি এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হল এক জনের।  অভিযোগের তির স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। বুধবার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশ জানিয়েছে, মৃতের নাম মাজিবুর (৬০)।জানা গিয়েছে, ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী ফরাজুলের সঙ্গে এলাকার বাসিন্দা ফইজুলের একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই জমি নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল। বুধবার সকালে ফরাজুল সেই জমি দলবল নিয়ে দখল করতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় ওই এলাকার বাসিন্দা মজিবুরের।মজিবুর এলাকার তৃণমূল কর্মী বলেই পরিচিত। যদিও স্থানীয় তৃণমূল নেতা জহিদুল ইসলাম বলেন, “এই  ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। জমি নিয়ে ব্যক্তিগত বিবাদের জেরেই এই ঘটনা। তবে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ।    

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top