News Flash

  • Home
  • দিনের খবর
  • অন্ডালে নিখোঁজ ছাত্রের রহস্যজনক মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

অন্ডালে নিখোঁজ ছাত্রের রহস্যজনক মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 দুর্গাপুর, ২৪ জুলাই  (হি. স.) :  দুদিন পর পরিত্যক্ত খনির জলাশয় থেকে উদ্ধার হল নিখোঁজ ছাত্রের মৃতদেহ। আর তাতেই বিস্তর রহস্যের দানা বেঁধেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ডালের বাবুইশোলে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের নাম রিতেশ মন্ডল (১৫)। বুধবার মৃতদেহটি উদ্ধার হয় বাবুইসোল কলোনি সংলগ্ন পরিত্যক্ত খনির জলাশয়ে।

জানা গেছে, রীতেশ মন্ডল মদনপুর পঞ্চায়েতের পলাশবন এলাকার চন্ডীতলার বাসিন্দা। এবং নবম শ্রেণীর ছাত্র। পরিবারের দাবী, সোমবার দুই বন্ধুর সঙ্গে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। বিকালে বন্ধুরা বাড়ি ফিরে এলেও রিতেশ ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর খোঁজ না পাওয়ায় মঙ্গলবার অন্ডাল থানায় নিখোঁজ ডাইরি করে পরিবার। বুধবার দুপুর নাগাদ বাবুইসোল কলোনি সংলগ্ন পরিতক্ত খনির জলাশয়ে রিতেশের দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রিতেশের পরিবার। পরিবারের লোকেরা নিখোঁজ রিতেশের মৃতদেহটি শনাক্ত করে। ঘটনায় রিতেশের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গেছে, স্কুলে যাওয়ার আগে তিনবন্ধু ওই খনির জলাশয়ে স্নান করে। আর এখানেই রহস্য। স্নান করতে নেমে তলিয়ে যাওয়ায় বন্ধুরা কি পালিয়ে গিয়েছিল? যদিও সেসব তদন্ত সাপেক্ষ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top