News Flash

Image

বাতিল নয় নিট-ইউজি, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি. স.): প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার্থীদের গ্রেস নম্বর দেওয়া সহ একাধিক অভিযোগ উঠেছিল ২০২৪ নিট ইউজি পরীক্ষা ঘিরে। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি কেলেঙ্কারি মামলায় মঙ্গলবার দেশের শীর্ষ আদালত জানাল, পরীক্ষা বাতিল করার যে দাবি তোলা হয়েছে তার কোন যৌক্তিকতা নেই। এমন কোনও তথ্য মেলেনি যাতে এটা প্রমাণ হয় যে, গোটা পরীক্ষা ব্যবস্থার পবিত্রতা নষ্ট হয়েছে। সুতরাং, নতুন করে নিট হচ্ছে না। সুপ্রিম কোর্টের যুক্তি, যে ২৪ লক্ষ পরীক্ষার্থী নিট ইউজি ২০২৪-এ বসেছিলেন তাঁদের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

দুটি শহরে প্রশ্নপত্র ফাঁস হলেও পরীক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত ত্রুটির প্রমাণ মেলেনি। তাই পুনরায় পরীক্ষার প্রয়োজন নেই। মঙ্গলবার ২০২৪ নিট-ইউজি পরীক্ষায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পুনরায় নিট পরীক্ষার আবেদন খারিজ করে দিয়েছে। চলতি বছর ৫ মে হওয়া ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস, গ্রেস মার্কস নিয়ে একাধিক অভিযোগ ওঠে। গ্রেস মার্কস দেওয়ার বিষয়টি স্বীকার করে নেয় এনটিএ। যদিও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে সিবিআই এখনও তদন্ত চালাচ্ছে। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মতে, ফের পরীক্ষা নেওয়া হলে ছাত্রছাত্রীদের মনের উপর চূড়ান্ত প্রভাব ফেলতে পারে।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top