News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • প্রয়াত পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক পাঁচুগোপাল সিংহ
Image

প্রয়াত পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক পাঁচুগোপাল সিংহ

পাথারকান্দি (অসম), ২১ জুলাই (হি.স.) : আজ গুরু পূর্ণিমার দিন পরলোক গমন করেছেন করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক পাঁচুগোপাল সিংহ।

আজ রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ হৃদরোগে আক্রান্ত পাঁচুগোপালবাবুকে পাথারকান্দি হাসপাতাল থেকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে প্রয়াত পাঁচুগোপাল সিংহের বয়স হয়েছিল ৭২ বছর। রেখে গেছেন স্ত্রী, তিন কন্যা, এক পুত্র সহ অসংখ্য গুণমুগ্ধকে।

আজ রবিবার ভোররাত সাড়ে তিনটা নাগাদ হঠাৎ বুকে প্রচণ্ড জ্বালা ও মাথার পেছনে তিনি ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে পাথারকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে রেফার করেন। পাথারকান্দি থেকে করিমগঞ্জে নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিক্ষক।

প্রয়াত শিক্ষক পাঁচুগোপাল সিংহের মৃত্যু সংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়লে গোটা পাথারকান্দি ও সংলগ্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে।চাকরি জীবন থেকে শুরু করে মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পাঁচুগোপালবাবুর ছিল মধুর সম্পর্ক। গত ২০১২ সালে তিনি মডেল হায়য়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষকের চাকরি থেকে অবসর নেন।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top