News Flash

  • Home
  • দিনের খবর
  • বিরোধীদের থেকেই কাউকে লোকসভার ডেপুটি স্পিকার করা হোক, দাবি কংগ্রেসের
Image

বিরোধীদের থেকেই কাউকে লোকসভার ডেপুটি স্পিকার করা হোক, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে রবিবার সংসদে সর্বদল বৈঠক ডেকেছিল সরকার পক্ষ। তৃণমূল কংগ্রেস ছাড়া সব বিরোধী দলই উপস্থিত ছিল রবিবারের বৈঠকে। অধিবেশন চলাকালীন বিরোধীরা যাতে নিজেদের ইস্যুগুলি তুলে ধরতে পারেন, সরকারকে তা নিশ্চিত করার জন্য অনুরোধ করেন বৈঠকে উপস্থিত বিরোধী দলের নেতারা।কংগ্রেসের তরফে সংসদের সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ ও কে সুরেশ। লোকসভায় যাতে বিরোধী শিবির থেকে কাউকে ডেপুটি স্পিকার পদে বসানো হয়, সেই দাবি তোলেন কংগ্রেস নেতারা। সূত্রের খবর, নিটের প্রশ্নফাঁস ইস্যুতেও রবিবারের বৈঠকে সরব ছিল কংগ্রেস। পাশাপাশি ওয়াইএসআর কংগ্রেস, জেডিইউ ও বিজেডির তরফে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, বিহার ও ওডিশাকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়।

Releated Posts

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top