News Flash

Image

ত্রিপুরা থেকে শিলঙের পথে বাংলাদেশ-ফেরত মেঘালয়ের ৪০ জন শিক্ষার্থী

 তাঁদের ফিরিয়ে আনতে সহায়তার জন্য ভারতের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

শিলং, ২১ জুলাই (হি.স.) : ত্রিপুরা থেকে শিলঙের পথে বাংলাদেশ-ফেরত মেঘালয়ের ৪০ জন শিক্ষার্থী। অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে নিরাপদে তাঁদের ফিরিয়ে আনতে সহায়তার জন্য ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শংকরকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা জানান, মেঘালয়ের ৪০ জন মেডিক্যালের শিক্ষার্থী শনিবার ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে ঢাকা থেকে নিরাপদে প্রত্যাবর্তন করেছেন। তাঁদের স্বদেশে প্রবেশ করতে বিএসএফ-এর ৮১ নম্বর ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃপক্ষ নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করেছে। এজন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, গত দুদিনে মেঘালয়ের ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) ডাউকি দিয়ে ২৮৪ জন ভারতীয় সাধারণ নাগরিক এবং ছাত্রছাত্রী প্রবেশ করেছেন। এই দলে মেঘালয়ের ৪ সহ ১১৫ জন ভারতীয়, ১৬৮ জন নেপালি এবং একজন কানাডিয়ান নাগরিক রয়েছেন। বিস্তারিত তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী সাংমা বলেছেন, ১৪০ জন শিক্ষার্থী সোনামুড়া (ত্রিপুরা) শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে, আখাউড়া হয়ে ৪০ জন এবং আরও ২০০ জন ত্রিপুরা হয়ে ভারতে ফেরার পথে।

তিনি বলেন, মেঘালয় সরকার ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে প্রত্যাবর্তনের সুবিধা করে দিতে ত্রিপুরা সরকারের সঙ্গে সমন্বয় করেছিল। ত্রিপুরা সরকার যাবতীয় সহায়তা করেছে। এ জন্য তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সরকার ও তাঁর প্রশাসনিক কর্মকর্তা এবং অবশ্যই বিএসএফ-কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top